দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুকুল হোসেনের মেয়ে স্বরনালী সবনম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান টোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার ও ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান চলছে।
এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমন হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সোমবার ভোররাতে সাহারবাটি ইউনিয়নের কাশেম মোড় এলাকায় দুর্বৃত্তরা মুকুল হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার শরীরে একাধিক গুলি লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এমএস/